1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৮০ জন পড়েছেন
54

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লীর শুখানপুখুরী ইউনিয়নে চার বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি সংস্থা কাজ করছে। সন্দেহভাজন সফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলা শুখানপুখুরী ইউনিয়নে লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারিহা (৪) ওই গ্রামের ফজর আলীর তৃতীয় সন্তান। আর অভিযুক্ত সফিকুল ইসলাম (২২) একই এলাকার গিয়াসউদ্দিনের ছেলে।

পরিবার ও স্বজনরা জানায়, সকালে শিশু কন্যাকে বাড়িতে রেখে মা-বাবা মাঠে কাজ করতে চলে যান। প্রতিবেশীদের মাধ্যমে খবর পান বাড়িতে ঠিক ৪০০ গজ দূরে এক ভুট্রা-ক্ষেত্রে মেয়ের মরদেহ পড়ে আছে। পরে এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। তবে স্বজনদের অভিযোগ সফিকুল নামে এক যুবক ফারিহাকে ধর্ষণ করে হত্যা করেছে।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনা উদঘাটনে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। আর সন্দেহভাজন হিসেবে সফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষক শফিকুল ইসলাম ও তার বাবা এবং মা কে জিজ্ঞাসাবাদের জন্য ভূল্লী থানায় নিয়ে আসেন এবং লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ এ কে এম আতিকুর রহমান বলেন, ধর্ষনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page