1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

পীরগঞ্জে শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭০ জন পড়েছেন
25

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। জানা গেছে, দুইবছর মেয়াদী ম্যানেজিং কমিটির নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এতে মোট ৩ শত ৪৫ জন অভিভাবকদের মধ্যে ২শ ৯০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল গণনায় চারজন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নির্বাচনী ফলাফলে বিজয়ীরা হলেন- ৫ নং প্রতিকে কামাল হোসেন ১৯১ ভোট পেয়ে প্রথম হন, ৮ নং প্রতিকে মুনজুর আলম ১৬৫ ভোট পেয়ে দ্বিতীয় হন, ২ নং প্রতিকে আনছারুল হক ১৩৫ ভোট পেয়ে তৃতীয় হন ও ১০ নং প্রতিকে মিন্টু আলী ১২৬ ভোট পেয়ে চতুর্থ হন নির্বাচিত হন।

প্রিজাইডিং অফিসার পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ জানান, উৎসব মুখর পরিবেশে সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের মোট ভোটার সংখ্যা ৩৪৫ জন। কাস্টিং হয়েছে ২৯০ ভোট।

নির্বাচনে উপস্থিত ছিলেন খনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাউসার আলী ডাবøু,উপজেলা একাডেমিক সুপারভাইজার জহিরুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ইউপি সদস্য মইনুল ইসলাম, মহিলা ইউপি সদস্য ইবনে হারেসা,দাতা সদস্য লিয়াকত আলী মন্ডল, সমাজ সেবক মানিক হেসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় আরো উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানা পুলিশের এ এসআই অশোকের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। পরে আনুষ্ঠানিক নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে বিজয়ীদের ফলাফলের কপি হস্তান্তর করেন প্রিজাইডিং অফিসার।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page