1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

পৈতৃক সম্পত্তি রক্ষায় ছেলের মামলা

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯৮ জন পড়েছেন
39
নড়াইল প্রতিনিধি!! নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের নজরুল ইসলাম ওরফে জাফর সরদারের সম্পতি ধলু সরদার বিক্রয় করায় জাফর সরদারের ছেলে মো.শাফায়েত ইসলাম নিপুন কোর্টে মামলা দায়ের করেছেন। মামলা নং ঞ.ঝ ১১৭/১৪। নজরুল ইসলাম ওরফে জাফর সরদারের আপন ভাই রফিকুল সরদারের ছেলে ধলু সরদার।
নিপুন সরদার অভিযোগ করে বলেন, আমার পিতা মরহুম জাফর সরদার একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা তার সন্তান হিসাবে কোন ধরনের সুযোগ সুবিধা পাই না। আমার পিতা বাংলাদেশ সেনাবাহিনীর ৩ বেঙ্গল রেজিমেন্টের ল্যান্স নায়েক হিসাবে চাকুরী রতো অবস্থায় মস্তিষ্ক বিকৃত হওয়ার কারনে সেচ্ছায় তাকে অবসরে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আমার মা ক্যান্সারের রোগী ছিলেন। মা ঝর্ণা বেগম মামা বাড়ি লোহাগড়াতে চিকিৎসারত অবস্থায় ২০০৫ সালের ২৫শে মে পরপারে পাড়ি দেন। আমরা দুই ভাই বোন নাবালক থাকায় আমার চাচাতো ভাই লিটু সরদারের স্ত্রী নিলুফা বেগম আমার বাবাকে সার্বিক ভাবে দেখাশোনা করতেন।
নিলুফা বেগম বলেন, আমার চাচা শশুর মরহুম জাফর সরদার পাগল ও বিছানাসজ্জা অবস্থায় থাকতেন। খাওয়া-দাওয়া সহ সকল কাজ আমি নিজে দেখাশোনা করতাম। আমার হতের উপরে ২০০৮ সালের পহেলা জানুয়ারি মরিচপাশা তার নিজ বাড়িতে পাগল অবস্থায় মৃত্যুবরণ করেন। আমার জানা মতে তোয়াক্কেল মৌলভীর নিকট আমার ভাসুর ধলু সরদার আমাদের বাড়ির রাস্তার পশ্চিম পাশে ২৯ শতাংশ জমি বিক্রি করেন। যার হালদাগ নাম্বার ৬৬৬। এ বিষয়ে একই বক্তব্য দেন মৃত জাফর সরদারের চাচাতো ভাই মৃত মতিয়ার রহমানের ছেলে বাবুল সরদার।
নিপুন সরদার বলেন , উত্তরাধিকার শর্তে আমার পিতার সম্পত্তি আমি ও আমার বোন পাই। কিন্তু অন্য কেউ কিভাবে বিক্রি করে? ২০১৪ সালে যখন জানতে পারি আমার চাচাতো ভাই ধলু সরদার আমাদের জমি বিক্রয় করেছে। পরে কোর্টে আমি একটি মামলা করি। মামলা নং ঞ.ঝ ১১৭/১৪। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি ও তদন্তপূর্বক এটার সঠিক বিচার দাবি করছি।#

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page