1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন বালিয়াকান্দির মাহবুবুর রহমান খান তারেক রহমানের কাছে দুঃখ-দুর্দশা তুলে ধরলেন রিকশা চালকরা ‘নবম পে স্কেল বাস্তবায়নে কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় সরকার’ গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা হলো ৬৪টি মহিষ

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১৩ জন পড়েছেন
4

মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
যশোরের বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা হলো মহিষের একটি বড় চালান। রোববার সন্ধ্যায় ৫টি ভারতীয় ট্রাকে করে ছোট বড় ৬৪ টি মহিষ আসে বেনাপোল বন্দরে। এই মহিষগুলো আসে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে। মহিষগুলো ভারতের হরিয়ানা থেকে আমদানি করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্প খামারে যাবে। দুধ উৎপাদনের জন্য ৩২টি মহিষ ও ৩২টি মহিষের বাছুর (প্রজনন) আমদানির জন্য দরপত্র দিলে ঢাকার আমদানিকারক জেনটেক ইন্টারন্যাশনাল লি. এই মহিষগুলো ভারত থেকে আমদানি করে। ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান হলো নোরায়াল ডেইরী ফার্ম।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল জানান, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাট এলাকার মহিষ উন্নয়ন প্রকল্প খামারে নিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। প্রাণিসম্পদ বিভাগের সরকারি শুল্ক আদায় করে যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন মহিষ আমদানির সত্যতা নিশ্চিত করে জানান, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে মুক্তি এন্টারপ্রাইজ নামের একটি সিএন্ডএফ এজেন্ট রোববার বিকেলে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন। যার বিল অব এন্ট্রি নং-সি-১৩২২৬। পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেওয়া হবে। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ৬১ হাজার ৮শ ৪৪ মার্কিন ডলার। এই মহিষের কোনও আমদানি শুল্ক নেই। তবে প্রাণিসম্পদ বিভাগের ছাড়পত্র নিতে হবে।

উল্লেখ্য এর আগে ২০১৮ সালের ৯ মে বেনাপোল দিয়ে ১০০টি মহিষ আমদানি করা হয়। সিরাজগজ্ঞের মিল্কভিটা কোম্পানী দুধ উৎপাদনের জন্য ৫০টি মহিষ ও ৫০টি মহিষের বাছুর (প্রজনন) ভারত থেকে আমদানি করেছিল।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page