1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হোসাইন মোহাম্মদ মনির দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাকির হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাবিব খান গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা

বিজিবির অভিযানে বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ বাংলাদেশি পাসপোর্টযাত্রী আটক

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৩৭ জন পড়েছেন
89

মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
যশোরের বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলারসহ তোফাজ্জল হোসেন (৫২) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে। সে মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতা হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ডলারসহ তাকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, তার নির্দেশনায় আমড়াখালি বিজিবি চেকপোস্টের সুবেদার আহাদ আলী এর নেতৃত্বে একটি নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে কলকাতা হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে একজন যাত্রীকে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় তার পায়ের জুতার মধ্যে ৩০ হাজার মার্কিন ডলারসহ আটক করা হয়। যার বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকা। পরে তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় একটি আই ফোনসহ দুইটি মোবাইল জব্দ করা হয়। আটককৃত মোবাইল ও ইউএস ডলারসহ সিজার মূল্য ৩৩ লাখ ৪০ হাজার টাকা।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি মার্কিন ডলার কলকাতা থেকে অবৈধভাবে বহন করছিল বলে বিজিবির কাছে স্বীকার করেন। আটককৃত মার্কিন ডলার ও মোবাইলসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা