1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ডুয়েটে অনুষ্ঠিত হয়েছে ‘প্রোগ্রামিং কনটেস্ট আইডিপিসি’- ২০২৩

ডুয়েট প্রতিনিধি
  • সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৭৭ জন পড়েছেন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট),শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে উৎসাহিত করার লক্ষ্যে প্রতিবছরের মতো এ বছরও   কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ডুয়েট কম্পিউটার সোসাইটি’ এর উদ্যোগে আয়োজন করা হয়েছে  ‘ইন্ট্রা ডুয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইডিপিসি)- ২০২৩।শনিবার সকাল বেলায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের উৎকর্ষতা সাধনের এই দ্বারপ্রান্তে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়াই এখন আমাদের মূল চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বিজ্ঞান-প্রযুক্তি গবেষণায় উৎকর্ষ সাধন এবং উদ্ভাবনী চিন্তাগুলো সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য এ ধরনের প্লাটফর্ম তৈরি করা অত্যন্ত জরুরি।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং  বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের  ডীন, সিএসই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 ডুয়েট সাংবাদিক সমিতি(ডুয়েটসাস) এর এক প্রশ্নের জবাবে অনুষ্ঠানের অর্জন সম্পর্কে সিএসই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ড. মো:ওবায়দুর রহমান  বলেন-

‘আমরা আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আরো সক্রিয় করার জন্য প্রতি বছর এই আয়োজন করে থাকি।এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বেশ ভালো অবস্থান লাভ করেছে।তাছাড়া তিনি আরো বলেন বাংলাদেশ আইসিটি বিভাগের স্টাটআপ কনসেপ্ট কে সামনে রেখেই আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হয়’।

এই প্রযুক্তি উৎসবে ৩টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে প্রোগ্রামিং কনটেস্ট, প্রোজেক্ট এক্সিবিশন ও আইসিটি অলিম্পিয়াড।

উল্লেখ্য, আজ সারাদিন ব্যাপি উৎসব মুখর  পরিবেশে অনুষ্ঠান টি আয়োজিত হয়েছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page