1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ডুয়েটে হাল্ট প্রাইজের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

ডুয়েট প্রতিনিধি
  • সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২০ জন পড়েছেন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট),গাজীপুর- এ গত ২৫ ফেব্রুয়ারি ( শনিবার) হাল্ট প্রাইজের অন ক্যাম্পাস প্রোগ্রামের ফাইল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

প্রথম রাউন্ডে ৩৭ টি দলের বিভিন্ন স্টার্ট আপ,পরবর্তী ধাপে ১২ টি স্টার্ট আপ এবং ফাইনাল রাউন্ডে ছয়টি স্টার্ট আপ নির্বাচিত হয়।

ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী টিমগুলোর মধ্যে- ডুয়েট নেক্সটজেন্ট লিডার-চ্যাম্পিয়ন,ফাস্ট রানার্স আপ দ্যা ডেনিম রিনোভেটর এবং সেকেন্ড রানার্স আপ টিম গ্লিমার বাকি টিম গুলো হলো টিম জোভিটা, ডুয়েট ইকো টেক্স, ডুয়েট টেক্সটাইল টাইটানস ।

এবারের হাল্ট প্রাইজের চ্যালেঞ্জ ছিল “রিডিজাইনিং ফ্যাশন”। অংশগ্রহণকারী টিমগুলো তাদের ভিন্ন ভিন্ন ইউনিক আইডিয়া বিচারকদের সামনে উপস্থাপন করেন। বিচারকগণ বিভিন্ন ক্যাটাগরিতে মার্কিং ও প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ আইডিয়াটি নির্বাচিত করেন।

চুড়ান্ত প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলে,, রাকিনুজ্জামান খান, সিনিয়র ম্যানেজার প্রকিউরমেন্ট, রেকিট বেনকিচার, বাংলাদেশ লিমিটেড। মোঃতাজবীর হোসাইন, প্রফেসর এবং বিভাগীয় প্রধান এপারেল ম্যানুফ্যাচারিং টেকনোলজি,সোনারগাঁও ইউনিভার্সিটি। মোঃ আইয়ুব আলী, এসিস্ট্যান্ট প্রফেসর টেক্সটাইল ডিপার্টমেন্ট, ডুয়েট।

হাল্ট প্রাইজ ডুয়েট এর ক্যাম্পাস ডিরেক্টর মোঃ সাজেদুর রহমান বলেন, ‘হাল্ট প্রাইজের এমন উদ্যোগে প্রতি নিয়তই যেমন উদ্যোগতা বাড়ছে তেমনি নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। যা বিশ্বের বেকারত্ব দূরীকরণের পাশাপাশি বিশ্বের চলমান সমস্যার সমাধান করছে’।

তিনি আরো বলেন ‘অন ক্যাম্পাস প্রোগ্রামটি সুষ্ঠু ভাবে পরিচালনা করতে কারিগরি ও আর্থিক সহায়তা করে স্টারটেক ইঞ্জিনিয়ারিং লিঃ গাজীপুর শাখা। তিনি আশাবাদী আগামী কম্পিটিশনে ডুয়েট হাল্ট প্রাইজের দলগুলো দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও মাটিতেও তাদের আইডিয়া গুলো উপস্থাপন করতে পারবে’।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page