1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩৮২ জন পড়েছেন
26
সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি : পুলিশ বাহিনীতে কর্মরত বিভিন্ন সময়ে জন নিরাপত্তা এবং আইনশৃংখলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ঠাকুরগাঁওয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে।
বুধবার (১ মার্চ) ঠাকুরগাঁও জেলা পুলিশ এ দিবসের আয়োজন করেন।
এ দিন সকালে জেলা পুলিশ লাইনস চত্বরে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে প্রয়াত সকল শহীদ পুলিশ সদস্যের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করে সম্মান জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ শহীদ পরিবারের সদস্যরা।
পরে পুলিশ লাইনস অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন,  পুলিশ লাইনসের কমাড্যান্ট (এসপি) নাসির উদ্দীন যুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) মিথুন সরকার, ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. কামাল হোসেন, ভূল্লী থানার ওসি একেএম আতিকুর রহমান সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন,  দেশের অভ্যন্তরিন নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষার মত ঝুকিপূর্ণ দায়িত্বপালন করেন পুলিশ সদস্যরা। দেশের যেকোনো প্রয়োজন ও সংকটে নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেন না।  কর্তব্য পালনকালে অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হন। তাদের আত্মত্যাগে মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের।  যেসব পুলিশ সদস্য দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
এছাড়া নিহত পুলিশ সদস্যের পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় নিহত পুলিশ সদস্যের পরিবারকে নগদ অর্থসহ সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page