1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত 

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩৮৮ জন পড়েছেন
35
ঠাকুরগাঁও প্রতিনিধি : শতভাগ ভর্তি,  ঝড়ে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মা সমাবেশে সালন্দর ইউনিয়নের ১৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েরা অংশগ্রহণ করেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামানের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো  বলেন, একজন আদর্শ মা একটি আদর্শ পরিবার গঠন তুলতে পারে। একজন শিক্ষার্থীকে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে একজন মা-ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সন্তানের পড়াশোনা থেকে শুরু করে সব বিষয়ে একজন আদর্শ মায়ের হস্তক্ষেপ থাকলে সন্তান তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।  তার সন্তানদের প্রতি সার্বক্ষণিক খেয়াল রাখতে মায়েদের অনুরোধ করছি।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী সহ শিক্ষক ও অভিভাবক গণ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page