1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

নাগরপুরে বাইপাস রাস্তার দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৩০৫ জন পড়েছেন
63

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

টাঙ্গাইলের নাগরপুরে টাঙ্গাইল-আরিচা মহাসড়ক নাগরপুর বাজার অংশটুকুতে নিরাপদ সড়ক ও ব্যবসায়ীদের রক্ষায় বাইপাস রাস্তা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ভূমি মালিক ও ব্যবসায়ীদের উদ্যোগে নাগরপুর সরকারি কলেজের মূলফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে বাইপাস রাস্তা বাস্তবায়ন কমিটির আহবায়ক  মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব মুজিবুর রহমান ও যুগ্ন আহবায়ক মো. আকবর হোসেনের নেতৃত্বে শতাধিক ব্যবসায়ী নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর কাছে বাইপাস রাস্তা বাস্তবায়নের দাবিতে স্বরকলিপি প্রদান করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নাগরপুর বাজার হইতে ঐতিহ্যবাহী উপেন্দ্র সরোবর (দিঘী) পর্যন্ত রাস্তার এই অংশটুকুতে রয়েছে বেশ কয়েকটি কিন্ডারগার্টেন ও হাই স্কুল কলেজসহ ধর্মীয় প্রতিষ্ঠান সমুহ। তাই বাজারের এই অংশটুকু বাইপাস করা হলে উন্নয়নের সাথে সাথে নিরাপদ হবে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক। একই সাথে সব হারিয়ে নি:স্ব হওয়ার হাত থেকে বেঁচে যাবে কয়েকশ ব্যবসায়ী। সকল কিছু বিবেচনা করে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে বাইপাস রাস্তার জন্য আকুল আবেদন জানান তারা।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page