1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

নড়াইলে দোল উৎসবে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বী

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩১২ জন পড়েছেন
26

নড়াইলে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে মন্দিরে মন্দিরে দোল উৎসব ও কীর্তনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ( ৭ মার্চ) সকালে থেকে রং আবির নিয়ে নেচে গেয়ে রাধা কৃষ্ণের বিগ্রহ তৈরী করে নগর কীর্তন করেছেন নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ সহ বিভিন্ন গ্রামে।

Thank you for reading this post, don't forget to subscribe!

দেবভোগ গ্রামে গিয়ে দেখা যায়, দেবভোগ কৃষ্ণ মন্দির থেকে শতাধিক নারী পুরুষ কিশোর কিশোরী একত্রিত হয়ে সারিবদ্ধ ভাবে নেচে গেয়ে রাধা কৃষ্ণের বিগ্রহ নিয়ে আবিরের রং নিয়ে উৎসবে মেতে উঠেছে। দেবভোগ ছাড়া ও নড়াইল শহর থেকে শুরু করে গ্রামীন জনপদে এই উৎসবটি আনন্দচিত্রে পালন করতে দেখা গেছে।

যানা গেছে, দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এ সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন।

নড়াইলের অনেক স্থানে উৎসবটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে বেশি পরিচিত হলে ও। গ্রামাঞ্চলে দোল উৎসব বা হোলি নামে পরিচিত। কোনো কোনো স্থানে এ উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়। পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে ‘আবির’।

জেলায় সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ উৎসব চলবে। হিন্দু ধর্মাবলম্বীরা পরস্পরকে আবির মাখিয়ে এ উৎসব উদযাপন করেছেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page