
নানা কর্মসুচির মধ্যদিয়ে নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ এর বিভিন্ন কর্মসুচি পালন হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১১টায় শহরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের চিত্র শিল্পী সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ এবং শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এ সময় ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন, ২৭০/ ৮৫ ফুট বিশিষ্ট বাংলাদেশের মানচিত্র প্রদর্শন ৬০/৩৬ ফুট বিশিষ্ট জাতীয় পতাকা প্রদর্শন,গণ সংগীত ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, নড়াইল পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমানসহ অনেকে।
এ সময় বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক,আইনজীবী এবং বিভিন্ন
স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতির পিতার বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুর্যালে পুষ্পমাল্য অর্পন, জাতির পিতাসহ সকল মুক্তিযোদ্ধা ও দেশের জন্য মঙ্গল কামনা করে দোয়া করা হয়।#