বিএনপি কেন্দ্রীয় ঘোষিত যুগপৎ কর্মসূচি অংশ হিসেবে আজ শনিবার বেলা ১১টায় নড়াইল শহরের অদুরে নাকসী বাজারে মানববন্ধন করেছে নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া'র নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে জেলা বিএিনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলি মন্ডল,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ ফসিয়ার রহমান,সদস্য সচিব মন্জুরুল...
50
বিএনপি কেন্দ্রীয় ঘোষিত যুগপৎ কর্মসূচি অংশ হিসেবে আজ শনিবার বেলা ১১টায় নড়াইল শহরের অদুরে নাকসী বাজারে মানববন্ধন করেছে নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপি এই মানববন্ধনে জেলা বিএিনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলি মন্ডল,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ ফসিয়ার রহমান,সদস্য সচিব মন্জুরুল কবীর সাঈদ বাবু,ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস,সাধারণ সম্পাদক মাহবুব সনিসহ আরো অনেকে । এ সময় ৫শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।