
নড়াইলে নোংরা পরিবেশ,মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। বৃহস্পতিবার (১৬ মার্চ) নড়াইলের লোহাগড়া উপজেলার বাতাসি, মানিকগঞ্জ, লোহাগড়া ও লক্ষীপাশা বাজার এলাকায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ সদস্যরা সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স নিউ যশোর ফুড ২০ হাজার টাকা, মেসার্স আতাউর ষ্টোর ১হাজার টাকা, মেসার্স মানিক ষ্টোর ৫ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ষ্টোর ১হাজার টাকা, মেসার্স মিথুন ষ্টোর ৫ হাজার টাকা, মেসার্স লোকনাথ বেকারি এন্ড কনফেকশনারি ১০ হাজার টাকা, মেসার্স অপূর্ব মিষ্টান্ন ভান্ডার ৫ হাজার টাকা, মেসার্স সাহা সুইটস ৫ হাজার টাকাসহ মোট ৫২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য,ঔষধ,স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।