1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

বেনাপোল ৪৬ লাখ টাকার ৫টি স্বর্ণের বারসহ এক পাসপোর্টযাত্রী আটক

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৩৪৯ জন পড়েছেন
33

মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে ইব্রাহিম ব্যাপারী (৩৫) নামে এক পাসপোর্টযাত্রীর পেট থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা। এ সময় ওই যাত্রীকে আটক করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (৬ মার্চ) সকালের দিকে ওই যাত্রী ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

আটক ইব্রাহিম ব্যাপারী মুন্সীগঞ্জ জেলা সদরের চরকেওয়ার গ্রামের আব্দুল লতিফের ছেলে।

বেনাপোল কাস্টম হাউজের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক শায়েখ আরেফিন জাহেদী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমকে সন্দেহজনক ভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি স্বর্ণের কথা অস্বীকার করেন। পরে স্থানীয় বেনাপোল বাজারের একটি ক্লিনিকে নিয়ে তার পেট এক্সরে করে পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৫৮৩ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘আটক যাত্রীকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page