1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ভূল্লীতে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩৭৬ জন পড়েছেন
30

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী থানার স্থানীয় সাংবাদিকদের সাথে প্রথম ওসি একেএম আতিকুর রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (১৫ মার্চ) দুপুরে ভূল্লী থানার অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ভূল্লী প্রেস ক্লাবের সহ-সভাপতি মামুনুর রশিদ (মামুন) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), একেএম আতিকুর রহমান, ভূল্লী প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আলী।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি একেএম আতিকুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।

সাংবাদিকদের কাছে কামনা করে ওসি আরও বলেন, ‘সাংবাদিক ও পুলিশের কাজের উদ্দেশ্য একই, মানুষের সেবা করা। তবে কাজের ধরন আলাদা। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করেন। আপনাদের সার্বিক সহযোগীতা নিয়ে ভূল্লী মডেল থানাকে সত্যিকারের মডেল করতে চাই। আর সেই কাজে বাধা দিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। সে যত প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ভূল্লী প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসিফ কামাল, অর্থ সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, কার্যকারী সদস্য আল-আমিন, ফাহিম হোসেন। সাধারণ সদস্য, বেলাল হোসেন, ওমর ফারুক, লিলিমাসহ প্রমূখ।

সভায় সাংবাদিকরা নবগঠিত থানার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরো জোরদার করার দাবি জানান।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page