1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স আগেও ছিলো এখনো আছে: মাশরাফি

জেলা প্রতিনিধি নড়াইল ।।
  • সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩২১ জন পড়েছেন
72

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, “মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স আগেও ছিলো এখনো আছে। মাদকের বিষয়টা পুরো নিজের উপরে। কারো ইচ্ছা হলে তাকে কেউ আটকাতে পারবে না। এখানে না করলেও অন্য জায়গায় গিয়ে মাদক নিবে। তাই মাদক জিনিসটা শুধু প্রশাসন দিয়ে বা শুধু আমি আপনি চাইলে আটকাতে পারবো না। সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ‘জনতার মুখোমুখি জনতার সেবক শীর্ষক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। দুর্নীতি নিয়ে এক জনতার প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, “দুর্নীতিও মাদকের মত যার যার তার তার ব্যাপার। আমি সর্বদা দুর্নীতির বিপক্ষে ছিলাম এবং থাকব। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজে দুর্নীতির বাইরে থাকা।

নদী খননে ক্ষতিগ্রস্থদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিঘলিয়ায় নদী খনন প্রকল্পের জন্য অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে। অফিস থেকে কাগজ দুই নম্বারি করে আপনাকে এনে বুঝায় দিছে। জায়গা কেনার সময় না বুঝে না শুনে কিনেছেন। ঠিকমত পরিক্ষা-নিরিক্ষা না করে জায়গা কেনায় সমস্যা হয়েছে। সব সমস্যার সমাধান এমপি করতে পারে না। এমপিও আইনের বাইরে না। আমিও যদি অন্যায় করি আমার জন্য আইনানুগ ব্যবস্থা হবে। আমি তো আর অন্যায় করে ওখানে আপনাকে বসাতে পারি না। আপনাকে উপকার করতে হলে আমাকেও আইন অনুযায়ী করতে হবে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। আপনাদের পুনর্বাসন করা যায় কিভাবে সেই চেষ্টা আমি শুরু থেকেই করে যাচ্ছি।

জনতার মুখোমুখি এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এমপি মাশরাফিকে ইউনিয়নের উন্নয়ন সম্পর্কিতসহ দীর্ঘ ৪ বছরে এমপির কার্যক্রম, সফলতা-ব্যর্থতা, এলাকায় জনগণের জন্য কতটুকু করতে পেরেছেন বা পারেননি, সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন এবং এমপি তার উত্তর দেন।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page