1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

হেলিকপ্টারে মাকে নিয়ে গ্রামে ফিরলেন প্রবাসী ছেলে

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩০৭ জন পড়েছেন
42

মায়ের ইচ্ছে পূরণ করতেই প্রবাসী ছেলের এই ব্যতিক্রমী আগমন। মাকে আনা হয়েছে হেলিকপ্টার করে। এমন খবরে নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের কাঠাদোরা গ্রামে প্রথম হেলিকপ্টার ও মা-ছেলেকে দেখতে ভিড় করে গ্রামের মানুষজন। হেলিকপ্টার থেকে নেমে আসার পরই মা-ছেলেকে ফুল দিয়ে বরণ করেন গ্রামের মানুষ ও তাদের আত্মীয় স্বজনেরা ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৩ মার্চ) বিকালে কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের কাঠাদোরা গ্রামে প্রবাসী শরিফুল ইসলামের বাড়ির সামনের মাঠে এমন ঘটনা ঘটে।

কাঠাদোরা গ্রামের মৃত সাহেব উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩৮)। এক যুগের ও বেশি সময় ধরে সৌদিতে থাকেন। গতকাল সোমবার সকাল  ৮ টার দিকে ঢাকায় আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।

পরে মা মালেকা বেগমের (৫৫) স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার ভাড়া করেন। সোমবার বেলা ৩ টার দিকে ঢাকা পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মাকে নিয়ে কাঠাদোরা গ্রামের নিজ বাড়ির সামনে মাঠে নামেন শরিফুল ।

গ্রামবাসী বলেন, আমাদের অজপাড়া গাঁয়ে এই প্রথম হেলিকপ্টার এসে নামলো। হেলিকপ্টার ও শরিফুলের মাকে দেখতে এসেছি।

শরিফুল ইসলাম  বলেন, আমার মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে গ্রামের বাড়িতে আসবে। মায়ের প্রতি ভালোবাসা থেকে চেষ্টা করেছি। মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে ভালো লাগছে, আনন্দ লাগছে। অনেক দিন পর গ্রামের লোকদের দেখে খুবই ভালো লাগছে। হেলিকপ্টারে আমি, মা, আমার ছেলে, এসেছি।

শরিফুলের মা মালেকা বেগম বলেন, আমার আশা ও স্বপ্ন পূরণ করেছে ছেলে শরিফুল । আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

শরিফুলের আত্মীয় স্বজনরা বলেন, হেলিকপ্টারে করে তার মাকে নিয়ে গ্রামে এনেছেন। এটা মায়ের প্রতি ছেলের অন্যরকম ভালোবাসা।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page