বুধবার (২২ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন।Thank you for reading this post, don't forget to subscribe!
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এস এম কামরুজ্জামান (পিপিএম) বরিশাল মেট্রোপলিটনে বদলি হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে নড়াইল জেলায় যথেষ্ট সুনাম, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করেছেন। এ সময় নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।