1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

আইজিপি পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৩২৫ জন পড়েছেন
47

গত ১৬ জানুয়ারি নড়াইল কালিয়া উপজেলার কালডাংগা গ্রামের ইয়াছিন মোল্যা(২২) নামের এক যুবক নিখোঁজ হয়। সে বন্ধুদের সাথে নড়াইল সদর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে হত্যাকাণ্ডের শিকার হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু ও ছিনতাই হওয়া মৃতের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করে। এরূপ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নড়াইল জেলা পুলিশকে অর্থ পুরস্কার প্রদান করেন বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম(বার), পিপিএম মহোদয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ ৩০ মার্চ (বৃহস্পতিবার) অপরাহ্ণে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয় অভিযানে মূল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের নিকট এ অর্থ পুরস্কার হস্তান্তর করেন। পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে অর্থ পুরস্কার গ্রহণ করেন জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ সাজেদুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, এসআই(নিঃ) সাইফুল ইসলাম, এএসআই(নিঃ) জামিরুল ইসলাম এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কনস্টেবল মোঃ সোহান হাসান।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page