1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

লোকনাথ স্কুলের ১৯৭৭ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৩২৫ জন পড়েছেন
64
শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহীর ঐতিহ্যবাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ের ১৯৭৭ সালের এসএসসি ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিনার (৪ মার্চ) শনিবার সকাল ৯ থেকে দিনভর লোকনাথ উচ্চ বিদ্যালয় চত্বরে এস.এস.সি
১৯৭৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনী উৎসবে মেতে উঠেন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর এস.এস.সি-৭৭ ব্যাচের সহপাঠীদের
পরিচিতি পর্ব, স্মৃতিচারণ ও বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি টানা হয়।
পূর্ণমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭৭ ব্যাচের প্রাক্তন ছাত্র ও অবসর প্রাপ্ত শেরপুর জেলা রেজিস্ট্রার মোঃ সেলিম উদ্দিন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী লোকনাথ স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এ বি এম আখতারুজ্জামান, স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ ফিরোজা বেগম, আমেরিকা প্রবাসী প্রাক্তন ছাত্র মো: আব্দুল করিম ও অনুষ্ঠানের উদ্যোক্তা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক শেখ মোহাম্মদ আদম। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক
ডাঃ আলী আকবর সরকার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকল প্রাক্তন ছাত্ররা স্মৃতিচারণ করেন। স্মৃতি চারণ শেষে জীবিত প্রাক্তন শিক্ষকদের ৭৭ ব্যাচের পক্ষ থেকে
উপহার তুলে দেওয়া হয়। স্কুলের পক্ষ থেকে উপহার গ্রহণ করেন
বর্তমান প্রধান শিক্ষক
মোছাঃ ফিরোজা বেগম। আলোচনা ও স্মৃতিচারন অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক আব্দুল মান্নান। অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত
হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা ও সংগীত পরিবেশন করেন ৭৭ ব্যাচের ছাত্র বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুলতান গিয়াস ও সহপাঠীদের অনুরোধে  অনুষ্ঠানে সংগীত পরিবেশনের পাশাপাশি উপস্থাপনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসিব পান্না।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page