1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

লোহাগড়ায় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপি সূবর্ণ জয়ন্তী উৎসব শুরু

জেলা প্রতিনিধি নড়াইল ।।
  • সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩৩৮ জন পড়েছেন
ছবি-প্রতিনিধি
50
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপী সূবর্ণ জয়ন্তী উৎসব শুরু হয়েছে। শুক্রবার (৩ মার্চ) সকালে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই সোসাইটির আয়োজনে বিদ্যালয় চত্বরে এ উৎসব শুরি হয়।
এ সূবর্ণ জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বাংলাদেশ পুলিশের সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম।
বিরতীর পর বিকেল মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই সোসাইটির সভাপতি শেখ নাজমুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান তমালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান।
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা, সাবেক এমপি এ্যাডঃ মোল্যা মকবুল হোসেন, বানিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শেখ শোয়েবুল আলম, লে. কর্নেল সৈয়দ আহসান হাবিব রানা, নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।
এ সময় আরো বক্তব্য রাখেন, নাটোর জেলার জেলার আবু তালেব, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, বিদ্যালয়ের সভাপতি সুলতান মাহমুদ বিপ্লব, প্রধান শিক্ষক আমির হোসেন প্রমুখ।
শনিবার (৪ মার্চ) বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page