1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

নড়াইলে জেলা পুলিশের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৬৭ জন পড়েছেন
 “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার (৮ মার্চ) জেলা পুলিশের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল পুরাতন বাস টার্মিনাল থেকে র‌্যালীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদর থানায় গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে সদর থানায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন।
পুলিশ সুপার বলেন, নারী দিবস হচ্ছে সকল ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার দিন। এ দিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্বরণ করে এবং ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করে, যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরও সম্ভাবনাময় হয়ে ওঠে।

তিনি আরো বলেন, নারীদের প্রতি সব ধরনের বৈষম্য রোধে সকলকে এগিয়ে আসতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা এবং নারীদের প্রতি যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও নির্মূলে নড়াইল জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।

এ সময় তিনি নারীদের মেধা-মনন, চিন্তা-চেতনা ও শিক্ষা-দীক্ষাকে কাজে লাগিয়ে সৃজনশীল প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ জাতি ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: দোলন মিয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, পুলিশের সদস্যসহ বিভিন্ন শ্রেীণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।#

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page