1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

রাজশাহী সিটি করপোরেশনের ইট চুরি’র ঘটনায় মামলা, ফেইসবুকে আত্মহত্যার হুমকি দিলো আসামী

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৪৮ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী সিটি করপোরেশনের অনুমতি না নিয়ে ১ নং ওয়ার্ডের গুড়িপাড়া গোলজারবাগ এলাকায় অবস্থিত পুকুরের প্রটেকশন ওয়াল ভেঙ্গে ৬০ হাজার ইট খুলে নিয়ে যাওয়ার অপরাধে মামলা হয় আরএমপি’র কাশিয়াডাংগা থানায়। এ ঘটনায় রাজপাড়া থানার লক্ষিপুর এলাকার রাজু মিয়ার ছেলে শয়ন আলী (৩৬) কে আটক করা হয়। অপর আসামী গোলজারবাগ এলাকার শ্রমিক লীগের রাজশাহী জেলার সভাপতি আব্দুল্লাহ খানের ছেলে রানা খান আটক এড়াতে আত্মহত্যা’র হুমকি দিয়ে সামাজিক মাধ্যমে লাইভ বক্তব্য দিয়েছেন। ঐ লাইভ বক্তব্যে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান ও তার বড় ভাই ১ নং ওয়ার্ডের কাউন্সিলর (প্যানেল মেয়র-২) রজব আলীকে দায়ী করেছেন।

গত সোমবার ( ৬ মার্চ) সকাল ১০ টায় দিকে উক্ত পুকুরের প্রটেকশন ওয়ালের ইট নিয়ে যাওয়ার প্রাক্কালে একজনকে আটক করেন পুলিশ। আটকের পর সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলরের ভারপ্রাপ্ত সচিব (ডাটা এন্ট্রি অপারেটর) গুড়িপাড়া গোলজারবাগ এলাকার শফিকুলের ছেলে গোলজার (৩১) বাদি হয়ে মামলা দেন। দুইজনের নাম উল্লেখ করে মামলায় অজ্ঞাতনামা আরও ৮/১০ জন আসামী করা হয়েছে।
থানা ও এজাহার সুত্রে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানাধীন গোলজারবাগ গুড়িপাড়া গ্রামস্থ পানির পাম্পের পূর্ব দিক সোজা নুরুর ঢালান পর্যন্ত পুকুরের উত্তরের গাইড ওয়াল রাজশাহী সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া আসামীরা ইট উত্তোলন করে নিয়ে যাচ্ছে জানতে পেয়ে বাদী
পরিচ্ছন্ন সুপার ভাইজার মোঃ নাজমুল হোসেন বাপ্পীকে ঘটনাস্থলে (৩৪) পাঠায়। তিনি ০৬ মার্চ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় কাশিয়াডাঙ্গা থানাধীন গোলজারবাগ গুড়িপাড়া গ্রামস্থ ১নং বিবাদী মোঃ রানা
খান এর বসত বাড়ির সামনে গিয়ে বাঁধা নিষেধ করিলে কথা কাটাকাটির একপর্যায়ে রানা খান সুপার ভাইজার মোঃ নাজমুল হোসেন বাপ্পীকে হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করেন। অতঃপর বাদী অফিসের লোকজনসহ ঘটনাস্থলে গিয়ে যাচাই বাছাই করিলে দেখা যায় যে, ০৬/০৩/২০২৩ তারিখ সহ বিভিন্ন তারিখ ও সময়ে ১নং বিবাদী জাতীয় শ্রমিকলীগের রাজশাহী জেলা সভাপতি আব্দুল্লাহ খানের ছেলে রানা খান এর হুকুম ও সহায়তায় ২নং বিবাদীসহ অজ্ঞাতনামা বিবাদীগন বেআইনী জনতায় দলবদ্ধ হইয়া জোরপূর্বক পুকুরের গাইড ওয়াল ও রাস্তার গাইড ওয়ালের প্রায় ৬০ (ষাট) হাজার ইট (যাহার আনুমানিক মূল্য- ৪,৮০,০০০/-) টাকার ইট ওয়াল ভাঙ্গিয়া উত্তোলন করে অজ্ঞাতনামা ট্রলিতে করে চুরি করে নিয়ে গিয়েছে। যাহার কারণে সরকারী রাস্তা ও ড্রেন ভেঙ্গে/ধসে পুকুরে নেমে যাওয়ায় আনুমানিক মূল্য-২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকার ক্ষতি সাধন হয়েছে।
এ বিষয়ে কথা বললে কাশিয়াডাংগা থানার ওসি মশিউর রহমান বলেন, আত্মহত্যার হুমকি কথা শুনেছি। আসামীকে আটক অভিযান অব্যাহত আছে।
উল্লেখ, গোলজারবাগ গুড়িপাড়ার এলাকার একাধিক ব্যক্তি জানান, রানা খান একজন মাদকাসক্ত ব্যক্তি। মাদক সেবনের টাকা সংগ্রহে নানা অপকর্মে জড়িত হয়েছে। মাদক সেবনে মানসিকভাবে বিকারগস্ত হওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page