1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শার্শায় নিহত ১ আহত ২

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৮৬ জন পড়েছেন

মোঃ সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ শার্শায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় হৃদয় হোসেন ও নাহিদ হোসেন নামে প্রাইভেটকারে থাকা অপর দুই যুবক আহত হয়।

সোমবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার কুঁচেমোড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম বেনাপোল সীমান্তের আমড়াখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে প্রাইভেটকারটি সাতক্ষীরার উদ্দ্যেশে যাওয়ার সময় কুঁচেমোড়া নামক স্থানে আসলে অপরদিক থেকে আসা একটি যাত্রী বাসের সাইট দিতে গেলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশরাফুল ইসলাম নামে ওই যুবকের মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা অপর দুইজন আহত হয়েছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page