1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

নড়াইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭, গাঁজা ও চোরাই মোটর

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৬২ জন পড়েছেন
নড়াইলে গাঁজাসহ ইমদাদ খন্দকার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ। বুধবার (১৫ মার্চ) দুপুরে তার নিজ গ্রাম থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের মৃত হেকমত খন্দকারের ছেলে।
অপরদিকে মোটর চুরির দায়ে মো: আলমগীর (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। মঙ্গলবার (১৪ মাচর্) রাতে নড়াগাতি থানার দক্ষিণ যোগানিয়া এলাকা থেকে চোরাই মোটরসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর নড়াগাতির দক্ষিণ যোগানিয়া গ্রামের ফরিদ খানের ছেলে।
এছাড়াও নড়াইল জেলা পুলিশ মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা মূলে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে সদর উপজেলার মানিক হোসেন (২২) ও মো: ইব্রাহিম (২৫), লোহাগড়া উপজেলার হেদায়েত শেখ (১৯), নড়াগাতি থানার ইমদাদুল জমাদ্দার (৩৫) ও নাজমা বেগম (২২) কে গ্রেপ্তার করেছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page