1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

নড়াইলে শিক্ষককে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৬৪ জন পড়েছেন

নড়াইলে খড়রিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আসলাম হোসেন (৫০)কে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও হাতুড়ি,লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। মোঃ আসলাম হোসেন খড়রিয়া গ্রামের মৃতঃ আয়নাল হক মোল্যার ছেলে। তিনি নড়াইল সদর হাসপাতালের ২৭ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।

নড়াইলের কালিয়া উপজেলরা ১১নং পেড়লী ইউনিয়নের খড়রিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আসলাম হোসেন জানান,গতরাত সাড়ে ৯টার দিকে খড়রিয়ার পোল বাজারের উত্তর পাশের মধুর চায়ের দোকান থেকে যাওয়ার পথে একই গ্রামের সাহেব আলী মীরের ছেলে মোঃ সাব্বির হোসেন মীর (৩০),তানভীর মীর,তারেক মীর,রিজাল মোল্যার ছেলে সোহাগ মিনা (২২), সলেমান মিনার ছেলে ইসহাক মিনা (৪০),মুন মিনা (২৮),মৃত তারেক মীরের ছেলে সনেট মীর(২৮) সহ ১০/১৫ জন মিলে আমাকে ঘিরে ফেলে চাইনিজ কুড়াল দিয়ে কোপ দিয়ে ও হাতুড়ি,লাঠি দিয়ে পিটিয়ে জখম ও আহত করে । এতে করে আমার পাজরের হাঁড় ভেঙ্গে যায়।

তিনি আরো জানান,গত বছর ২রা নভেম্বর পেড়লি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ জারজিদ হোসেন চেয়ারম্যানের পক্ষে নির্বাচন করায় পরাজিত ঢোল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সামিউল আলম সজিব এর লোকজন আমাকে মেরে ফেলার জন্য এ হামলা চালায়। আমি আমার নিরাপত্তা চাই। বিচার চাই।

এ বিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ বিশ^জিত সাহা বলেন,প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে কোপের ও আঘাতের চিহ্র পাওয়া গেছে। এক্সেরে করতে দেওয়া হয়েছে রিপোর্ট দেখে বলা যাবে হাড় ভেঙ্গেছে কিনা।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত শেখ তাসমীম আলম বলেন,আমরা আমাদের পুলিশের মাধ্যমে খবর পেয়েছি। এবং তাৎক্ষনিত ভাবে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তারা এলাকাতে নাই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।#

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page