
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে দশ টাকায় ঈদ বাজার পেলেন দুই শতাধিক পরিবার। আজ বৃহস্পতিবার বিকেলে সেচ্ছাসেবী সংগঠন সংঙ্ঘবদ্ধ প্লাটফর্মের উদ্যোগে সদর উপজেলার ভুল্লী ডিগ্রী কলেজ হল রুমে খাদ্য সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতারা।
Thank you for reading this post, don't forget to subscribe!দশ টাকার ঈদ বাজারে আতব চাল, তেল, ডাল, সেমাই, সাবান, মুড়িসহ সাতটি খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে। ঈদ উপহার হিসেবে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি স্থানীয়রা।
এসময় সংগঠনের নেতারা বলেন সকলের সহযোগীতায় ২০০ জন পরিবারকে ঈদ সামগ্রী তুলে দিতে পেরে খুশি।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভুল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ, জেলা কৃষক লীগের সভাপতি ফরহাদ আহম্মেদ রিংকু চৌধুরী, জেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক ও চেম্বার অব কর্মাসের পরিচালক এসএম সাওন চৌধুরী, কুমারপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইলিয়াস আলী, বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সংগঠনটির সভাপতি রাকিব ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।