1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ভূল্লীতে এস.এসসি ও দাখিল পরীক্ষার ১ম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন

মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৩৪৯ জন পড়েছেন
28

আজ এসএসসি ও সমমান পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) বেলা ১০টা থেকে শুরু হয় এ পরীক্ষা। শেষ হয় দুপুর ১টায়। এদিকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে পরীক্ষার্থীদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডসহ ১১টি শিক্ষাবোডের আওতায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষা দিচ্ছে। সারাদেশে মোট ৩ হাজার ৮১০টি কেন্দ্রে হচ্ছে পরীক্ষা। এতে অংশ নিয়েছে ২৯ হাজার ৭৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি, শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৭১৬টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৮৫টি। কারিগরি শিক্ষাবোর্ডে মোট কেন্দ্র ৮৫০টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৯২৭টি। এবার মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২০৭ টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।

ভূল্লীতে সাধারণ বোডের অধীনে ২টি কেন্দ্রে কুমারপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৬২৯জন অনুপস্থিত ৮ জন ও ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৬জন অনুপস্থিত ছিলেন ০২ জন। এবং মাদ্রাসা বোডের অধীনে ১টি কেন্দ্রে খোশবাজার এস.ডি কামিল মাদ্রাসায় পরীক্ষার্থীর সংখ্যা ৩২১ জন অনুপস্থিত ২৮জন। এ পরীক্ষায় কেন্দ্রগুলোতে ঘিরে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

এ ব্যাপারে তিনটি কেন্দ্রের সচিবগণ বলেন, সংশ্লিষ্ট অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু পরিবেশে পরীক্ষা চলছে। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা চলছে। উপজেলা কর্মকর্তাগণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সুষ্ঠু ব্যবস্থাপনা ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করায় সর্ব মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রতিটি কেন্দ্রের দায়িত্বে রাখা হয়েছে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। কেন্দ্র নিরাপত্তায় রাখা হয়েছে পুলিশ সদস্য।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page