1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

যশোর ৪৯ বিজিবির অভিযানে চৌগাছা সীমান্তে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩৬৪ জন পড়েছেন
28

মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
যশোরের চৌগাছা সীমান্ত থেকে ০.৫০০ কেজি ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার দাম ৫০ লক্ষ টাকা বলে জানান ৪৯ বিজিবি।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ ২৯ এপ্রিল শনিবার যশোর জেলার চৌগাছা থানাধীন মাসিলা এলাকায় অভিযান চালিয়ে ০.৫০০ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকষ টহলদল। আজ ২৯ এপ্রিল শনিবার আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চোরাকারবারীরা মাসিলা সীমান্ত এলাকা ব্যবহার করে বাংলাদেশ হতে স্বর্ণ ভারতে পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক মাসিলা সীমান্তে টহল জোরদার করা হয়। পরবর্তীতে টহলদল কর্তৃক গদাধরপুর এলাকায় টহল চলাকালীন একজন ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে থামতে বলা হলে উক্ত লোক দৌড়ে পালিয়ে যায়।

বিজিবি টহলদল তৎক্ষনাৎ উক্ত লোককে ধাওয়া করলে লোকটির নিকট হতে একটি ছোট ব্যাগ মাটিতে পড়ে যায়। পরবর্তীতে উক্ত ব্যাগ তল্লাশি করে ০.৫০০ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান মূল্য ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা।

এই বিষয়ে যশোর ব্যাটালিয়ানের অধিনায়ক বলেন, স্বর্ণ পাচার রোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ নানাবিধ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা প্রতিনিয়ত করা হচ্ছে।

আটককৃত স্বর্ণ চৌগাছা থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page