
ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘চলো এগিয়ে যাই স্বপ্ন পুরণের পথে’ এই স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার বিকেলে প্রত্যাশা ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রত্যাশা ফাউন্ডেশনের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিপেন্দ্র নাথ ঝাঁ, রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম, পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন কৃতি শিক্ষার্থীদের প্রত্যাশা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেয়া হয়।