1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে বালিয়ার চেয়ারম্যান ভূট্টো চৌধুরী এর উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩৭০ জন পড়েছেন
57

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের প্রায় ২০০ জন মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করেছেন ‘বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো চৌধুরী।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৮টায় হতে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ শুরু হয়ে চলে রাত ১০ টা পর্যন্ত।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক এস এম সাওন চৌধুরী, ভূল্লী প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক সুজন আলী, ইউ.পি সদস্য আইয়ুব ইসলাম এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতি বছরের মতো এবারো তিনি পবিত্র রমজান মাস উপলক্ষে তার নিজস্ব অর্থায়নে নিজ ইউনিয়নের অসহায়দের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ সহায়তা করেন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব গুলোর একটি পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানুষকে সহনশীল হতে শেখায়। প্রত্যেকটা মুসলমানের জন্য ঈদ বিশেষ গুরুত্ব বহন করে।

এ বিষয়ে চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো চৌধুরী সাথে কথা বলতে গেলে তিনি জানান, ঈদ মানে আনন্দ! ঈদ মানে খুশি! ঈদের এই আনন্দ সব মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক; তার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা আমার নৈতিক দায়িত্ব।

এসময় তিনি হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

ঈদ-উপহার পাওয়া হত দরিদ্রদের সাথে কথা বললে তারা জানায়, চেয়ারম্যান সাহেব আমাদের শুধু ঈদ উপলক্ষে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা প্রদান করছে এমনটা নয়; তিনি ঈদ ছাড়াও আমাদের সকল ধরনের সাহায্য সহযোগিতা করে থাকেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page