1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

নলদী মানব কল্যাণ ছাত্র সংঘের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৩৫৬ জন পড়েছেন
85

নড়াইলের লোহাগড়ায় নলদী মানব কল্যাণ ছাত্র সংঘের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার ( ২৩ এপ্রিল) বিকেলে মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বতরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন নলদী মানব কল্যাণ ছাত্র সংঘ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নলদী মানব কল্যাণ ছাত্র সংঘ’র সভাপতি আ: সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখী।

নলদী মানব কল্যাণ ছাত্র সংঘ’র সাধারন সম্পাদক এস. এম. শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নলদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো: মশিয়ার রহমান মোল্যা, নখখালী দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাও: আব্দুর রহমান, নলদী মানব কল্যাণ ছাত্র সংঘের উপদেষ্টা ও এ্যাডভোকেট শেখ মো: তরিকুল ইসলাম, মানব কল্যাণ ছাত্র সংঘের উপদেষ্টা ও জনতা ব্যাংক লি: নড়াইল শাখা ব্যবস্থাপক মো: সাইফুর রহমান সাইফুল, মানব কল্যাণ ছাত্র সংঘের উপদেষ্টা ও ঢাকা দারুননাজাত কালিম মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো নজরুল ইসলাম, মানব কল্যাণ ছাত্র সংঘের উপদেষ্টা ও জনতা ব্যাংক লি: সিনিয়র অফিসার আলী আহম্মেদ রাজু, মানব কল্যাণ ছাত্র সংঘের উপদেষ্টা ও সোনালী ব্যাংক লি: সিনিয়র অফিসার মো: আনোয়ার হোসেন, নলদী বি.এস.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাদশা প্রমুখ।

এসময় নলদী মানব কল্যাণ ছাত্র সংঘের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা ইউনিয়নের ৪১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করেন। হাফেজ ৮জন, বৃত্তিপ্রাপ্ত ৩ জন, এস এস সি (A+) ২৩ জন,এইচ এস সি (A+) ৫ জন, জাতীয় কুস্তি বিজয়ী ১জন, জাতীয় কিশোর ক্রিকেটার ১জনকে ক্রেস্ট দেওয়া হয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page