1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঈশ্বরদীতে অনুমোদনহীন প্রতিষ্ঠানে সিলগালা, জরিমানা

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২৩৫ জন পড়েছেন
র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে পাবনা জেলার ঈশ্বরদী থানায় পদ্মা ড্রিংকিং ওয়াটার এবং ন্যাচারাল আয়ুর্বেদিক ল্যাবরেটরীজ নামে দুটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ন্যাচারাল আয়ুর্বেদিক ল্যাবরেটরীজে করা হয়েছে সিলগালা।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ঈশ্বরদীর উমিরপুর এলাকার পদ্মা ড্রিংকং ওয়াটার ও মধ্য অরনকোলা এলাকার ন্যাচারাল আয়ুর্বেদিক ল্যাবরেটরীজে এ জরিমানা করা হয়।
র‌্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার উমিরপুর এলাকার
পদ্মা ড্রিংকিং ওয়াটার এর স্বত্বাধিকারি মোঃ আলাউদ্দিন (৪৬) কে (পিতা-মৃত ময়েন উদ্দিন) তার ব্যবসা প্রতিষ্ঠানে অনুমোদনহীণভাবে ড্রিংকিং ওয়াটার তৈরী করে বাজারজাত করার অপরাধে চল্লিশ টাকা এবং মধ্য অরনকোলা এলাকার মোঃ মঈন উদ্দিন রুবেল (৪৫)কে (পিতা-সোলায়মান আলী) তার অনুমোদনহীন আয়ুর্বেদিক ল্যাবরেটরীজ ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ যৌন উত্তেজনাকর ঔষধ তৈরী করে বাজারজাত করার অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ঐ ল্যাবরেটরীজ প্রতিষ্ঠানে থাকা বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট/সিরাপের বোতল ধ্বংস করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়। ল্যাবরেটরীজ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অনুমোদনহীনভাবে অবৈধ যৌন উত্তেজনাকর ঔষধ তৈরী করে বাজারজাত করে আসছিল।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page