1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

নাগরপুরে পা বাধাঁ গলায় রশি অবস্থায় ব্যবসায়ীর লাশ উদ্বার

মাসুদ রানা, নাগরপুর প্রতিনিধি
  • সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩৩৭ জন পড়েছেন
27

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

টাঙ্গাইলের নাগরপুরে পা বাধাঁ ও গলায় রশি ঝুলানো অবস্থায় মো. ইফসুব মিয়া (৬০) নামের এক চা কপি ও জুতা দোকানীর লাশ উদ্বার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পংবাইজোড়া বাজারের একটু অদুরে পোষ্টকামারি সালামের সেলোমেশিন ঘরের পাশে লাউ ঝাংলা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। সে মামুদনগর ইউনিয়নের ভাতশালা গ্রামের ইদ্দিস মিয়ার ছেলে।

এলাকাবাসীর ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাড়ী থেকে বের হয় ইউসুব। সারা দিন পংবাইজোড়া বাজারে তার নিজ দোকানে বেচাকেনা করেন। বিকেল পর্যন্ত দোকানে তাকে দেখা গেছে বলে জানিয়েছে আশ পাশের দোকানীরা। শুক্রবার সকালে ঘটনাস্থলে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে শত শত নারী পুরুষ ভীর জমায় ঘটনা স্থলে। এ সময় সালামের সেলোমেশিন ঘরের হাউজে উপরে লাউ ঝাংলা খুটির সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত ও পা বাধা অবস্থায় তাকে দেখতে পায়।পরে থানায় সংবাদ দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের ছোট ভাই নূরুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাড়ী থেকে বের হয় তার ভাই ইউসুব। চারটার দিকে পংবাইজোড়া বাজারে তার সাথে ভাই ইউসুবের দেখা ও কথা হয়। এর পর আর বাড়ি ফিরেনি সে।  শুক্রবার সকালে ভাইয়ের মূত্যু খবর শুনে ঘটনাস্থলে এসে সালামের সেলোমেশিন ঘরে পাশে লাউ ঝাংলা খুটির সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত ও পা বাধা অবস্থায় তাকে দেখতে পান। স্বামীর মত্যু শোকে কাতর থাকায় স্ত্রীর সাথে কথা বলা সম্ভব হয়নি।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করছি আত্মহত্যা  । পা বাধা থাকায় অবস্থা দেখে বিষয়টি সন্দেহ হচ্ছে। লাশের ময়নাতদন্ত রির্পোট পেলে বলা যাবে হত্যা না আত্মহত্যা ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page