1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে মারপিটের অভিযোগ

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৩৩০ জন পড়েছেন
30
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে পাওনা টাকা চাওয়ায় এক গৃহবধূকে বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে। আহত ওই গৃহবধূকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সমির দেবের স্ত্রী মলিনা দেব তার প্রতিবেশী বানেশ্বর দেবকে ৫০ হাজার টাকা ধার দেন। ওই টাকা চাইলে আজ কাল করে ঘুরাতে থাকে বানেশ্বর দেব ও তার ছেলে পার্থ দেব। গত শনিবার রাতে মলিনা তার পাওনা টাকা চাইলে পার্থ দেব তাকে গালিগালাজ করেন এবং তার বসত বাড়িতে অনাধিকার প্রবেশ করে তাকে মারপিট করে। মলিনার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মলিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মলিনা দেবের স্বামী সমীর দেব বলেন, বানেশ্বর আমাদের নিকট হতে ৫০ হাজার টাকা ধার নিয়েছেন। একাধিক বার টাকা চাইলে তিনি দেন না। এক মাস আগে বানেশ্বর আমার স্ত্রীর সাথে খারাপ আচারণ করেছেন। মারপিট ও করেছে। এ বিষয়ে  আমি একটি অভিযোগ করেছিলাম। পুলিশের ভয়ে বানেশ্বর ভ্রমণের নামে ভারতে গেছেন। এখন তার ছেলে পার্থ আমার স্ত্রীকে মারপিট করেছে। আমি এহেন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।
আহত মলিনা দেব বলেন, পার্থ এক জন খারাপ প্রকৃতির লোক। পাওনা টাকা চাওয়ায় সে আমাকে মারপিট করেছে। আমি সুষ্ঠু  বিচার দাবি করি।
পার্থ দেবের সাথে যোগাযোগের জন্য তার বাড়িতে  গেলে তাকে পাওয়া যায়নি।
নড়াইল সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page