1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁও পুলিশ সুপারের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প

মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩২১ জন পড়েছেন

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের উদ্যোগে অসহায়, হতদরিদ্র ও দুস্থ চক্ষু রোগীদের চিকিৎসায় বিনামূল্যে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে) দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে ও রংপুরের দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম , ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশনের পরিচালক একেএম ফিরোজ আলম সাইফুল্লাহ, অফিসার লজিস্টিক এন্ড হসপিটালিটি সার্ভিস মো: মাসুক মেহবুব, মেডিকেল অফিসার ডা: মুসফিকুর আলম, ডা: সাজ্জাদুল বারি রকি, জুনিয়র ফিল্ড কো-অর্ডিনেটর মো: সাদরুল হাসান রাজু সহ জেলা পুলিশের বিভিন্ন সদস্য, চিকিৎসা কাজে জড়িত বিভিন্ন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী এবং চিকিৎসা নিতে আসা রোগীরা।

ক্যাম্পে জেলার বিভিন্ন উপজেলার ৭০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। সেবার মধ্যে চোখ পরীক্ষা, দৃষ্টি শক্তি সহ অন্যান্য পরীক্ষা। যে সকল রোগীদের চশমা বা প্রাথমিক চিকিৎসা প্রয়োজন তাদের ক্যাম্পেই চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও যে সকল রোগীর চোখের ছানি বা অন্যান্য অপারেশন প্রয়োজন তাদের দীপ আই কেয়ার ফাইন্ডেশনের পক্ষ থেকে রংপুরে নেওয়া হবে এবং সেখানেই বিনামূল্যে অপারেশন শেষে আবার ঠাকুরগাঁওয়ে পৌছে দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

বিনামূল্যে চিকিৎসা নিতে আসা সদর উপজেলার বড় খোচাবাড়ী গ্রামের নাসিমা বেগম ও সদর উপজেলার বড় বালিয়া গ্রামের প্রবীন ব্যক্তি চন্দ্র বসাক জানান, এটি একটি চমৎকার ও প্রশংসনীয় উদ্যোগ। এখানে চিকিৎসা সেবা পেয়ে খুশি আমরা। তবে আরও বড় পরিসরে এ জাতীয় চক্ষু ক্যাম্প আয়োজনের জোর দাবি জানান তারা। এতে করে বেশি সংখ্যক রোগী বিনামূল্যে চক্ষু বিষয়ে চিকিৎসা সেবা পাবেন বলে প্রত্যাশা তাদের।

পুলিশ সুপার মোহা. জাহাঙ্গীর হোসেন জানান, হতদরিদ্র ও অসহায় মানুষদের জন্য জেলা পুলিশের আয়োজনে বিনামূল্যে চক্ষু বিষয়ে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page