1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পল্লী বিদ্যুৎতের অবহেলায় জুটমিল কর্মীর মর্মান্তিক মৃত্যু

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৫৮ জন পড়েছেন

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পল্লী বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলা জুটমিল কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ মে) সকালে জেলার ভূল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ বোর্ডস্কুল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গোলাপী বেগম (৪২) বোর্ডস্কুল গ্রামের রবিউল ইসলাম এর স্ত্রী। তিনি সেলিম রেজা জুটমিল এর কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুট মিল কর্মী গোলাপী বেগম ও তার এক মহিলা সহকর্মী জুটমিলের রাতের ডিউটি শেষ করে সকাল সাড়ে ৮টার দিকে বারোমাড়া কান্দরের মাঝখান দিয়ে বাড়ী ফেরার পথে অকেজো কাঠের বিদ্যুৎ খুটির তার নিচে পড়ে থাকলে সেই তারে জড়িয়ে মর্মান্তিক মৃত্যু হয়। পরে ঘটনা স্থল থেকে ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে বলে দেখা গেছে।

মাদারগঞ্জ গ্রামবাসী জানান, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের অবহেলা ও গাফিলাতির কারণে একটি প্রাণ অকালে ঝড়ে গেলো। এখানে ইতিপূর্বে আরও ঘটনা ঘটেছিলো। বিদ্যুৎ তার পড়ে কয়েকটি গরু মারা গিয়েছিলো। আজকে সেই জায়গায় অকেজো কাঠের পিলারের তার ছিড়ে পড়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হলো। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি এবং প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আপাতত সেখানকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঘটনায় যদি আমাদের কোনো কর্মকর্তার অবহেলা থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page