
মেহেদী হাসান, ঈশ্বরদী, পাবনা: স্বেচ্ছাসেবক মূলক প্রতিষ্ঠান প্রতিবন্ধী আদর্শ কল্যাণ সংস্থার উন্নয়ন অগ্রগতি উপলক্ষে বিশেষ ঘরোয়া অনুষ্ঠান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (২৪ জুন) সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলকপুর সরর্দার মার্কেটের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও সাহাপুর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা (মালা)।
প্রতিবন্ধী আদর্শ কল্যাণ সংস্থার সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তৌফিকুজ্জামান রতন মহলদার বলেন, আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী যেন আগামীতে আরো আপনাদের পাশে থেকে সেবা করতে পারে। এ সময় তিনি আরো বলেন আমি আমার সাধ্যমত আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমার পক্ষ থেকে আপনাদের সংস্থার উন্নয়নের লক্ষ্যে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করবো।
উপস্থিত ছিলেন সাহাপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রুব্বান খাতুন, প্রতিবন্ধী সংস্থার কোষাধক্ষ্য মোঃ সিরাজুল ইসলাম,কার্যকারী সদস্য জসিম মোল্লা মোছা. মরিয়ম খাতুন,ওবায়দুল হক প্রমুখ। জানা যায় সংস্থাটিতে প্রায় দুই শত জন প্রতিবন্ধী সদস্য রয়েছেন।