1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঈশ্বরদী পৌর সুপার মার্কেটের নতুন কমিটি গঠন

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩৯৮ জন পড়েছেন
35

মেহেদী হাসান, ঈশ্বরদী, পাবনা:পাবনার ঈশ্বরদী পৌর সুপার মার্কেটের নতুন কমিটির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৮ জুন ) দুপুরে ঈশ্বরদী পৌর সুপার মার্কেট ব্যবসায়ী চেম্বার সভাকক্ষে সুপার মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মোঃ দুলাল শেখকে সভাপতি এবং আল-আমিন কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সবাই করতালির মাধ্যমে নতুন কমিটিকে অভিনন্দন জানান। কমিটির অন্য কর্মকর্তা হলেন, সহ-সভাপতি কোহিনুর শেখ, সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক রিন্টু আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আজিবর ইসলাম জনি, প্রচার সম্পাদক মোঃ সরোয়ার হোসেন রাজু, ক্রিয়া সম্পাদক মোঃ আতিকুল ইসলাম রনি, এ ছাড়া কার্যনির্বাহী পরিষদে সদস্যরা হলেন, মোঃ তারেক বিশ্বাস, মোঃ মনি হোসেন, মোঃ আনারুল ইসলাম। কমিটি গঠনের আগে চেম্বার সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক কমিটির সভাপতি মোঃ তারেক বিশ্বাস। সভায় আরো উপস্থিত ছিলেন, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পত্রিকা ঢাকার টাইম.কম এর স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসানসহ আরও অনেক ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাবেক সভাপতি মোঃ তারেক বিশ্বাস বলেন, ঈশ্বরদী পৌর সুপার মার্কেটের সমস্ত ব্যবসায়ীরা সুন্দর থাক এবং সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করুক এটাই আমার প্রত্যাশা। সেই দৃষ্টিকোন থেকে আপনারা সবাই এক হয়ে মনমালিন্য দুর করে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে আজকে আপনারা সুন্দর একটি কমিটি গঠন করবেন। যার মেয়াদ হবে ২ বছর। নতুন কমিটির সম্মানিত সভাপতি মোঃ দুলাল শেখ এই মতামতকে স্বাগত জানান এবং আজকের সভায় সকলের সর্ব-সম্মতিক্রমে ৩ জনকে উপদেষ্টা করে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। একই সঙ্গে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page