1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ের আকচা ইউনিয়নে ভিজিএফের চাল পেলো ২ হাজার ২৫০ জন

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩৮৫ জন পড়েছেন
26
ঠাকুরগাঁও প্রতিনিধি : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জুন) সকালে আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কার্ডধারী হতদরিদ্র মানুষের মধ্যে ভিজিএফের এ চাল বিতরণের উদ্বোধন করা হয়।
চাল বিতরণের উদ্বোধন করেন আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন।
ভিজিএফের এ চাল বিতরণ অনুষ্ঠানে ঈদুল আজহা উপলক্ষে আকচা ইউনিয়নের হতদরিদ্র ২ হাজার ২৫০ জনের মাঝে ১০ কেজি করে ২২ হাজার ৫০০ কেজি চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ বলেন, ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করার জন্য হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করা হয়েছিল। এরপর ওই তালিকা অনুযায়ী হতদরিদ্র মানুষদের মধ্যে কার্ড দেওয়া হয়। কার্ডধারী প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার মাধ্যমে চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এ সময় বীর মুক্তিযোদ্ধা হরি প্রশাদ বর্মন, আকচা ইউনিয়ন পরিষদের সদস্য কুলুরাম রায়,  বাবলু রহমান, শামীম হোসেন, নয়ন চন্দ্র বর্মন, নারী সংরক্ষিত আসনের সদস্য সিমলা রায়,  সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমান, দবিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page