1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩৫৩ জন পড়েছেন
61

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় ট্রেনে কাটা পড়ে রহিমা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত রহিমা খাতুন ১ নং রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত দারাজউদ্দীনের স্ত্রী।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২১ জুন) দুপুর ১২ টার সময় রুহিয়া থানাধীন সালেহীয়া দারুসুন্নাত ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া সালেহীয়া দারুসুন্নাত এলাকায় আসলে ট্রেনের ধাক্কায় রেল লাইনে কাটা পড়ে রহিমা খাতুন। এতে বৃদ্ধা রহিমা খাতুনের মাথা কাটা যায় স্থানীয়রা চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। পরে রুহিয়া থানা পুলিশ এসে নিহতের বাড়ি গিয়ে মরদেহ প্রাথমিক সুরতহাল করে।

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যুর বিষয় রুহিয়া রেলওয়ে স্টেশন মাস্টার মোশাররফ হোসেন বলেন ট্রেনে কাটা পড়ে রহিমা খাতুন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে খবর শুনেছি এবং রুহিয়া থানা পুলিশ ঘটনা স্থলে গিয়েছেন।

দিনাজপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মৃধা বলেন, বিষয়টি জানা মাত্রই মরদেহ উদ্ধারের জন্য জিআরপি পুলিশ পাঠানো হয়েছে । পরে আইন অনুযায়ী বাকি কাজ সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page