1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে হাসকিং মিল-চাতাল দখলের চেষ্টার মামলায় যুবলীগ নেতা কারাগারে 

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩৯৩ জন পড়েছেন
29

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় হাসকিং মিল-চাতাল দখলের চেষ্টার মামলায় যুবলীগ নেতা শাওন চৌধুরীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। এছাড়াও মামলার এক নম্বর আসামি আক্কাছ আলীকেও কারাগারে পাঠানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!
রবিবার দুপুরে (২৫ জুন) ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালতের বিচারক আলাউদ্দিন এই আদেশ দেন।
শাহরিয়ার মাহবুব শাওন চৌধুরী ঠাকুরগাঁও জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন এবং আক্কাছ আলী খলিসাকুড়ি গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
মামলার এজাহারে বলা হয়, গত ৯ জুন গভীর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানা এলাকার কুমারপুর এলাকার আরমান হাসকিং মিলের মালিক আরমান সরকারের কাছে চাঁদা দাবি করে যুবলীগ নেতা শাওন চৌধুরী সহ তার লোকজন। চাঁদা দিতে অস্বীকার করলে যুবলীগ নেতা শাওন চৌধুরীর নেতৃত্বে আক্কাছ আলী ও তার লোকজন আরমান হাসকিং মিল ও চাতাল জোরপূর্বক দখলের চেষ্টা করে। এসময় বাঁধা দিতে গেলে আরমান সরকারের পরিবারের লোকজনকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো ছোড়া দিয়ে কুপিয়ে জখম করে তারা। এরপর স্থানীয় লোকজন এগিয়ে আসলে যুবলীগ নেতা শাওন চৌধুরী ও তার লোকজন পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় সুমন আলী, আজিজুল রহমান, তুহিন আলমকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আরমান সরকার বাদী ঠাকুরগাঁওয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করেন।  মামলায় যুবলীগ নেতা শাওন চৌধুরী সহ ৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়।
আরমান সরকারের দায়েরকৃত মামলায় জামিন নিতে আদালতে হাজির হন যুবলীগ নেতা শাওন চৌধুরী ও মামলার এক নম্বর আসামি আক্কাছ আলী এবং মামলার আরও সাত আসামি।  এসময় যুবলীগ নেতা শাওন চৌধুরী,  আক্কাছ আলীর জামিন নামঞ্জুর করে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক আলাউদ্দিন। এছাড়াও মামলার অপর সাত আসামির জামিন মঞ্জুর করে আদালত।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page