1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুত্রবধুর মামলায় শ্বশুর গ্রেপ্তার

মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৩৪১ জন পড়েছেন

মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুত্রবধুর দায়ের করা যৌতুক মামলায় শ্বশুড় হাসান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে তাকে ভূল্লী থানা সিংগিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে সোমবার বিকেলে ভূল্লী থানার কিশমত শুখানপুখুরী এলাকার রিয়াজ উদ্দীনের মেয়ে রেজিয়া বেগম বাদী হয়ে স্বামী জয়নাল আবেদীন (৪২), শ্বাশুড়ি জামিলা বেগম (৬০), শ্বশুড় হাসান আলী (৬৫) ও দেবর বাবুল ইসলাম (২৮) কে আসামী করে নারী নির্যাতন ও যৌতুক আইনে ভূল্লী থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ্য করা হয়, ষোল বছর পূর্বে জয়নাল আবেদীনের সাথে রেজিয়া বেগমের বিয়ে হয়। তাদের সংসার জীবনে বৃষ্টি আক্তার (১৪) নামক এক কন্যা সন্তান ও রাব্বি হোসেন (১০) নামক এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের সময় নগদ চার লাখ টাকা, তিন ভরি স্বর্ণাণংকার ও ঘরের আসবাবপত্র প্রদান করেন। কিন্তু কয়েক বছর পর থেকে দুই লাখ টাকা যৌতুকের দাবীতে রেজিয়া বেগমের ওপর নির্যাতন করে আসছিলো অভিযুক্তরা । প্রতিনিয়ত তাকে শারিরীক ও মানসীক নির্যাতন করতো। যৌতুকের দাবীতে তাকে হত্যার চেস্টা করা হয়। বাদী রেজিয়া বেগম যৌতুকের দুই লাখ টাকা বাবার বাড়ী থেকে এনে না দেওয়ায় অভিযুক্তরা তার উপর হামলা চালায় তাকে মারধর করে রক্তাক্ত জখম করে ফেলে রাখে। স্থানীয় ও পরিবারের লোকজন রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানায়, পুত্রবধূর দায়ের করা মামলায় শ্বশুড় কে মঙ্গলবার দুপুর ১ টার দিকে সিংগিয়া এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হইয়াছে। মামলার অপর আসামীদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page