1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

৬ নং ওয়ার্ডকে রাসিকের প্রথম স্মার্ট ডিজিটাল হিসেবে গড়বো

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৭৯ জন পড়েছেন
রাজশাহী প্রতিনিধি: আসন্ন ২১ জুন পুনরায় ভোটে নির্বাচিত হতে পারলে স্মার্ট ডিজিটালের মডেল ওয়ার্ড হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের বিগত দুই বারের নির্বাচিত কাউন্সিলর এবং এবারের প্রার্থী মো: নুরুজ্জামান টুকু।
সোমবার রাতে (রাসিক) ৬ নম্বর ওয়ার্ডে তাঁর নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
কাউন্সিলর প্রার্থী টুকু বলেন, আমি পরপর দুইবার নির্বাচিত হয়েছি। আমার ওয়ার্ডবাসী আমাকে দুইবার নির্বাচিত করেছেন। এখন পর্যন্ত আমি কাউন্সিলরের দায়িত্বে আছি। আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশনের যে নির্বাচনে আবারও আমি প্রার্থী। আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও দুইজন প্রার্থী আছে। আমি গত ২০১৮ সালে নির্বাচিত হওয়ার আগে সম্মানিত নাগরিকদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সে প্রতিশ্রুতিগুলো আমি ৯৫ ভাগ পূরণ করতে পেরেছি। বাকি ৫ ভাগ শুধুমাত্র ঠিকাদারের অবহেলা আর তাঁর কিছু গাফিলতির কারণে করতে পারিনি। এছাড়া জনগণের কাছে আমার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেগুলো আমি সবই পুরণ করতে পেরেছি।
এরমধ্যে উল্লেখযোগ্য ছিল, রাজশাহী টিবি হাসপাতাল সংলগ্ন দুইটা পুকুর আছে। নগরীর পুকুরগুলো  সংস্কারের যে ব্যবস্থা করা হয়েছে, তারই অংশ হিসেবে আমার এলাকার এ দুইটি পুকুরও দৃষ্টিনন্দন ভাবে বাঁধানো হবে। যা ইতোমধ্যেই বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, আমি শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করতে পেরেছি। শতভাগ ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে আমার ইচ্ছা আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, এই স্মার্ট বাংলাদেশের সঙ্গে আমার ওয়ার্ড কে কিভাবে খাপ খাইয়ে নিয়ে যাওয়া যায় সে পরিকল্পনা। আমাদের কর্মসংস্থানের অভাব, কর্মসংস্থানের জায়গার বাস্তবতাকে মেনে নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে আমাদের যুবকরা ও তরুণরা কাজ করতে পারবে। সে পরিকল্পনাগুলো এবার আছে। আমি বিশ্বাস করি, আমার ভোটাররা বিগত দিনগুলোতে আমাকে যেভাবে নির্বাচিত করেছে, এবারও তারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।
তিনি ভোটারদের উদ্দেশ্য বলেন, আমার সম্মানিত ভোটাররা এই নির্বাচনে তাঁরা যদি আবার আমাকে নির্বাচিত করে, আমি ইনশাল্লাহ এই ত্রিশটি ওয়ার্ডের মধ্যে সর্বপ্রথম আমার ওয়ার্ডটিকে স্মর্ট ডিজিটালের মডেল ওয়ার্ডে রূপান্তরিত করতে পারব এবং স্মার্ট বাংলাদেশের কাছাকাছি নিয়ে যেতে পারবো। যেভাবে সরকার স্বপ্ন দেখে আমরা সে স্বপ্নের স্মারথী হতে চাই।
তিনি বলেন, আমি এলাকার মাদক, ছিনতাই এবং চাঁদাবাজি বন্ধ করতে সক্ষম হয়েছি। এসব কাজে ওয়ার্ডের জনগণের সবসময় সমর্থন পেয়েছি। বিগত সময়ে আমার ওয়ার্ডের জনগণকে কি দিতে পেরেছি, কি দিতে পারিনি, তা আগামী ২১ জুন ভোটের দিনে এলাকার মানুষ মূল্যায়ন করবেন বলে আমি বিশ্বাস করি।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page