1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ভূল্লী বাজারে এখনো কমেনি পেঁয়াজের ঝাঁঝ

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩৮৫ জন পড়েছেন
সুজন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ভূল্লী বাজারে এখনো কমেনি পেঁয়াজের ঝাঁঝ। ভারতীয় পেঁয়াজের আমদানির শুরু হলেও কমছে না পেঁয়াজের ঝাঁঝ। প্রতি কেজি দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা এবং ভারতীয় এলসি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়। চিনি, তেল, মসলাসহ প্রায় সব নিত্যপণ্যের দামে নাকাল মানুষ। ক্রেতাদের অভিযোগ, মনিটরিং না থাকায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে বাজার।
এমন পরিস্থিতিতে সরকার ভারতীয় পেঁয়াজ আমদানির শুরু করলেও নামছে না দামের পারদ। দামের এমন ঊর্ধ্বগতিকে অবিশ্বাস্য বলছেন ক্রেতারা। তাদের অভিযোগ, সরকারি নজরদারি না থাকায়, অসাধু সিন্ডিকেটের কাছে জিম্মি তারা।

তবে ভূল্লীসহ আশপাশের বাজারের খুচরা বিক্রেতারা বলছেন, ভূল্লী আড়ৎ ব্যবসায়ীদের হাতে জিম্মি তিনারা। তিনারা যেই দর নির্ধারণ করে দেন, সেই দরে বিক্রি করতে হয়। এছাড়াও বাজারে ভোজ্য তেল ও চিনির দামও বাড়তি। অস্বাভাবিক হারে বেড়েছে সব ধরণের মসলার দামও।

বাজারে শাক-সবজির দামও কিছুটা কমেছে বলে বিক্রেতারা জানিয়েছেন।

সবজি বিক্রেতা মুজা বলেন, ঝিঙা, কাকরল, পটলসহ আরও কয়েকটি সবজি কেজিতে অন্তত ১০ টাকা করে কমেছে।

কাঁকরোল প্রতি কেজি ৪০ টাকা, পটল ৪০ টাকা, ভেন্টি ২০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন মওসুমের সবজি কচুসজি এলেও বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকায়।

আগের মতোই রসুন প্রতি কেজি ১৪০ টাকা এবং আদা প্রতি কেজি ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছে স্বল্প আয়ের মানুষ। তদারকি সংস্থাগুলো কঠোর ব্যবস্থা না নিলে কোরবানির আগে আরো অনিয়ন্ত্রিত হয়ে পড়বে বাজার এমন শঙ্কা ক্রেতাদের।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page