1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

আজ থেকে বেনাপোল চেকপোস্টে ভ্রমণ কর এক হাজার টাকা

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৫১৪ জন পড়েছেন
39

মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে স্থলপথে চলাচল করা পাসপোর্টধারী যাত্রীদের আজ (শনিবার) থেকে ভ্রমণ কর বাবদ এক হাজার টাকা করে নিচ্ছে প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত সোনালী ব্যাংক বুথ। সাথে আরও ৫২ টাকা পোর্ট ফি প্রদান করতে হচ্ছে। এ নিয়ে দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ ও চিকিৎসা নিতে যাওয়া পাসপোর্টযাত্রীরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে ভ্রমণ কর বাবদ ৫০০ টাকা এবং ৫২ টাকা পোর্ট ফি নেয়া হতো। আজ শনিবার (১ জুলাই) সকাল থেকে ভ্রমণ কর বাবদ এক হাজার টাকা করে নেয়া হচ্ছে। সাথে নেয়া হচ্ছে পোর্ট ফি এর ৫২ টাকাও।

চলতি ২০২৩-২৪ অর্থ বছরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেটে বিদেশ ভ্রমণে ভ্রমণকর দ্বিগুণ করার প্রস্তাব পেশ করেন এবং তা সংসদে পাশ হওয়ার পর আজ শনিবার সকাল থেকে কার্যকর করা হয়েছে।

বর্তমানে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে হাজার হাজার বাংলাদেশি যাত্রী ভারতে চিকিৎসা, লেখাপড়া, ভ্রমণ, ব্যবসা সংক্রান্ত ও আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে যান। ভারতীয় নাগরিকরাও একই ভাবে বাংলাদেশে আসেন।
বিশেষ করে ক্যান্সার, হার্ট, লিভার, কিডনি সমস্যায় আক্রান্ত শত শত অসহায় রোগীরা প্রতিনিয়ত ভারতে যান চিকিৎসা নিতে।

কাস্টমসের একটি সূত্র জানায়, ১২ বছর পর্যন্ত যাত্রীদের ভ্রমণ কর অর্ধেক করা হয়েছে। এ ছাড়া পাঁচ বছর বা তার চেয়ে কম বয়সী যাত্রী, অন্ধ ব্যক্তি, ক্যান্সারে আক্রান্ত রোগী বা স্ট্রেচার ব্যবহারকারী বা পঙ্গু ব্যক্তিরা ভ্রমণ কর ছাড়াই ভারত ভ্রমণ করতে পারবেন।

পাসপোর্টযাত্রী অনেকে বলেন, আজ ভারতে ফিরে যাওয়ার জন্য ব্যাংকে ভ্রমণ কর জমা দিতে গেলে এক হাজার টাকা ভ্রমণ কর পরিশোধ করতে হয়েছে। সাথে আরও পোর্ট ফি ৫২ টাকা নিয়েছে। মোট এক হাজার ৫২ টাকা দিতে হলো। একমাস আগে যখন আমরা এসেছিলাম তখন নিয়েছিল ৫৫২ টাকা। এ সময় ভারত ভ্রমণে অধিকাংশ যাত্রী বর্ধিত ভ্রমণ কর প্রত্যাহারের দাবি জানান।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, ভ্রমণ করের বিষয়ে যাত্রীরা অফিসে এসে জানতে চাইলে বলেছি এ ব্যাপারে আমার কাছে কোনো নির্দেশনা আসেনি। এটা সরকারের বিষয়। তবে বিভিন্ন মাধ্যমে শুনেছি, এবার বাজেটে ভ্রমণ কর এক হাজার টাকা করা হয়েছে। পরে যাত্রীরা এক হাজার টাকা করে ভ্রমণ কর দিয়ে যাতায়াত করছেন।

এদিকে বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল বলেন, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভ্রমণ কর এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ শনিবার থেকে বেনাপোল বন্দরে কার্যকর করা হয়েছে। আগে ৫০০ টাকা ভ্রমণ কর পরিশোধ করে যাত্রীরা আসা-যাওয়া করতে পারতেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page