
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভাকোয়াদী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ইমামদের নেতৃত্বে বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ফেইথ ফর গুড ও এবিসি সেন্টারের সহযোগিতায় এ কর্মসূচী শনিবার সকালে সম্পন্ন করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভাকোয়াদী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মসজিদ কমিটির সদস্য, ইমাম ও স্থানীয়দের নিয়ে গাছের চারা রোপন করা হয়েছে। এর আগে ইউনিয়নের ১০ জন ইমামের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। যার মধ্যে মধ্যে ২টি আম, জাম, কাঠাল, আমলকি, আমড়া চারা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেইথ ফর গুড ও এবিসি সেন্টারের পরিচালক আফম ইকবাল হোসেন, স্থানীয় মসজিদ কমিটির সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
ইমামদের মাঝে উপস্থিত ছিলেন তিলশুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম জাহের মাহমুদ, ভাকোয়াদী উত্তর পাড়া জামে মসজিদের মোঃ আব্দুল্লাহ আল আনসারী, ভাকোয়াদী কেন্দ্রীয় জামে মসজিদের আমিনুল ইসলাম, দলিসূতা দক্ষিন পাড়া মসজিদের দেলোয়ার হোসেন, ডেফুলিয়া সরকার বাড়ি মসজিদের আকরাম হোসেন, বলখেলা বাজার মসজিদের মোঃ ইয়ামিন, তিলশুনিয়া আকন্দবাড়ি মসজিদের মিয়াজ উদ্দিন, ভাকোয়াদী আকন্দবাড়ি মসজিদের সোলাইমান, ভাকোয়াদী টেক বাড়ি মসজিদে আল- আমিন, বাঙ্গুরা জামে মসজিদের জুবায়ের।
এ সময় বক্তারা বলেন, ফেইথ ফর গুড ও এবিসি সেন্টারের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের সেবা পেয়ে আসছেন। তার মধ্যে অন্যতম কর্জে হাসানা, যাকাত, শিক্ষা বৃত্তি, বিধবা সহায়তা, এতিম সহায়তা, দরিদ্রজন সহায়তা। ধর্মীয় ও মানবিক সেবা কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে ইমামরা আনন্দ প্রকাশ করেন।