1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে ভূল্লী থানার নতুন ওসি দুলাল উদ্দীন

মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৪৪৩ জন পড়েছেন
54

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ভূল্লী থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন দুলাল উদ্দীন। ৩ জুলাই তিনি নতুন এ কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি পঞ্চগড় সদর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাজশাহীর বাঘমারীতে জন্ম ও বেড়ে ওঠা দুলাল উদ্দীন ২০১১ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। তার চাকরি জীবন শুরু কুড়িগ্রামে থানায়। এরপর তিনি দিনাজপুর থানায় কর্মরত ছিলেন, তারপর তিনি পঞ্চগড় ডিবি পুলিশে ৮ মাস দায়িত্ব পালন করেন। এরপর প্রমোশন পেয়ে আটোয়ারী থানায় ২ বছর ১মাস পুলিশ পরিদর্শক (তদন্ত) দায়িত্ব পালন করেন, পঞ্চগড় সদর থানায় প্রায় ৮ মাস দায়িত্ব পালন করেন। সেখান থেকে তিনি ভূল্লী থানার ওসি হিসেবে যোগদান করেন।

নবাগত যোগদানকৃত ওসি দুলাল উদ্দীনকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। নবাগত যোগদানকৃত ভূল্লী থানার ওসি দুলাল উদ্দীন বলেন, ভূল্লী থানা এলাকাকে মাদকমুক্ত করা হবে। পাশপাশি বাল্য বিবাহ, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত, সুশৃঙ্খল সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। আমি আমার সর্বোচ্চ দিয়ে জনগণের কল্যাণে কাজ করব। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে সদ্য বিদায়ী ভূল্লী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমানকে ঠাকুরগাঁও এসপি অফিসে বদলি করা হয়েছে। তিনি ২০২২ সালের ০৮ ডিসেম্বর ভূল্লী থানায় প্রথম ওসি হিসেবে যোগদান করেছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page