
স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, জননেত্রী শেখ হাসিনার পুত্র, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও রুপকার, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন উপলক্ষে ডুয়েট শাখা ছাত্রলীগের এক ঝাঁক তরুণ কেক কাটে এবং আনন্দ মিছিল বের করে।
Thank you for reading this post, don't forget to subscribe!স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এই আনন্দ মিছিল বঙ্গবন্ধুর আদর্শ ও দেশরত্ন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের বার্তা দেয়। “স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশের বর্তমান ছাত্রসমাজ বদ্ধপরিকর।”
শুভেচ্ছা বক্তব্যে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ডুয়েট শাখা মেহেদী হাসান তুহিন বলেন -বাংলাদেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া অন্য কোন বিকল্প নাই।তাই দেশকে জঙ্গিবাদ আর দেশ বিরোধী অপশক্তি থেকে রক্ষা করতে শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করতে হবে।এই সময় ডুয়েট ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।